রায়গঞ্জ উঠান বৈঠক অনুষ্ঠিত

Spread the love
মেহেদী হাসান রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজারের বিভিন্ন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, ইউপি সচিব রোজিন পলাশসহ ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য। এ সময় ইউপি সদস্য আব্দুল জব্বার মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল আলীম শেখ, আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে আসন্ন নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা, ভোটারদের করণীয়, ভোট প্রদানের নিয়ম ও গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।এ সময় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো প্রকার গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সচেতনভাবে ভোট প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD