শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হাফিজুর রহমান বগুড়া জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

Spread the love
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ 
শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হাফিজুর রহমান বগুড়া জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন।
শিক্ষা প্রশাসনের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক, পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এই গৌরবজনক অর্জনে শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ মাওলানা মো. হাফিজুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মাদরাসার শিক্ষক পরিষদ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার বিচক্ষণ নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানটি আজ শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক উৎকর্ষে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অধ্যক্ষ মাওলানা মো. হাফিজুর রহমান তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এই সম্মাননা একান্তভাবে আমার নয়; এটি শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আমি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
উল্লেখ্য, শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার অন্যতম স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD