মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া প্রতিনিধি
পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর) এর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন চাটমোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারে রিটার্নিং অফিসার মুসা নাছের চৌধুরীর কাছে।
এ সময় হাসান জাফির তুহিন এর সহধর্মিনী নিলুফার জাফির, বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,জহুরুল ইসলাম বকুল, আব্দুল হাকিম খান, জাফর ইকবাল হিরোক, আসাদুজ্জামান আরশেদ,অধ্যক্ষ আব্দুর রহিম কালু,অধ্যক্ষ মাহমুদুল আলম, ভিপি সেলিম রেজা,লিখন বিশ্বাস,গোলাম মাওলা,শেখ জিয়ারুল হক সিন্টু, রেজাউল করিম সরকার,নিক্সন, আতাউর রহমান তোতা,হারুন অর রশিদসহ বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে কৃষিবিদ হাসান জাফির তুহিন সাংবাদিকদের সাথে কথা বলেন।অপর দিকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী তারবিয়ত সেক্রটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা জামাতের আমির মাওলানা মহির উদ্দিন, ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান সাফিনুর ইসলাম, ফরিদপুর উপজেলা জামায়াতের আমির আবু তালেব, অধ্যক্ষ হালিম মজহার নুর উপস্থিত ছিলেন।
ReplyReply allForward