তাড়াশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ৩ বছর ধরে তালাবদ্ধ

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে­ক্স ভবনটি ৩ বছর ধরে তালাবদ্ধ রয়েছে। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেও খোলা হয়নি তালা। মুক্তিযোদ্ধাদের অভ্যন্তরীণ বিভক্তি, সমন্বয়ের ঘাটতি এবং পৌর শহরের কেন্দ্র থেকে ভবনটির অবস্থান একটু দূরে হওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।
সূত্র মতে, ৩ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে তাড়াশ পৌর শহরের ডাক বাংলা ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে ৪ তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ কাজ শেষ হলে ২০২৩ সালের ২৮ মে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের ৩ বছর পেরিয়ে গেলেও ভবনে বীর মুক্তিযোদ্ধাদের নেই কোন পদচারনা। সারা বছর ভবনটি তালাবদ্ধ থাকে। অযতœ অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনসহ, ভবনের মূল্যবান আসবাবপত্র । প্রথম ও দ্বিতীয় তলায় অনেকগুলো দোকান ঘর রয়েছে। এছাড়া ৩ তলায় রয়েছে অফিস কক্ষ, বিশাল আকৃতির একটি কনফারেন্স রুম। অফিস কক্ষে রয়েছে উন্নত আসবাবপত্রসহ আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা।
এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের টাকায় নিমিঁত রাষ্ট্রের সম্পদ অব্যবস্থাপনায় নষ্ট হওয়া মেনে নেয়া যায় না।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা বলেন, নিজেদের মাঝে অভ্যন্তরীণ বিভক্তি ও সমন্বয়ের ঘাটতি এবংা ভবনটি পৌর শহরের বাজার থেকে কিছুটা দূরে হওয়ায় অনেক মুক্তিযোদ্ধাই সেখানে যেতে অনিহা প্রকাশ করেন। এ কারণে ভবনটি বছরের পর বছর তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, মুক্তিযোদ্ধা ভবনটি ব্যবহার না হয়ে অযতেœ অবহেলায় পড়ে থাকা দঃখ জনক। খুব শিগগিরই ভবনটি দোকান ঘর গুলো স্বচল করে ভবনটি ব্যবহারযোগ্য করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD