তাড়াশে গুল্টা হাটে প্রবেশর প্রধান সড়ক বেহাল-জনদুর্ভোগ চরমে

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে তালোম ইউনিয়নের ঐতিহ্যবাহী গুল্টা হাটে প্রবেশের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাাটির দুই পাশ ধসে গেছে, পিচ ও কার্পেটিং উঠে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা পথচারী ও যানবাহন উভয়ের জন্যই বিপজ্জনক।
ওই রাস্তায় প্রতিদিন চলাচলকারী চাঁনপুর গ্রামের অটোভ্যান চালক কাসেম আলী জানান, গুল্টা আগপাড়া মাদ্রাসা মোড় থেকে হাটখোলা পর্যন্ত রাস্তার দুই পাশ ভেঙ্গে গেছে। ভ্যানগাড়ী চলে অতি কষ্টে। অন্য পরিবহন চলতে পারে না। ভ্যানও উল্টে যাওয়ার উপক্রম হয় প্রায় প্রতিনিয়তই। গুল্টা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক আব্দুল অলিম জানান, গুল্টা হাট ২০০ বছরের ঐতিহ্যবাহী হাট। প্রতি বছর এ হাট থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও হাটে প্রবেশের প্রধান সড়কের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে।
গুল্টা হাটের ইজারাদার ইউনুস আলী বাবু বলেন, সপ্তাহের হাট বার শনি ও মঙ্গলবারে ওই রাস্তা দিয়ে অনেক পরিবহন ও মানুষ অতি কষ্টে যাতায়াত করেন। আবার ওই রাস্তা পেরিয়েই দুইটি হাইস্কুল, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার ছ্ত্রা-শিক্ষক চলাচল করেন। রাস্তা ভেঙ্গে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই রাস্তাটি সংস্কার করা জরুরী। এ দিকে ব্যাবসায়ী, পথচারী ও এলাকাবাসীর জোরদাবি অবিলম্বে যেন এই ঐতিহ্যবাহী হাটে প্রবেশের প্রধান সড়কি সংস্কার করা হয়।এ প্রসংঙ্গে তাড়াশ উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি দ্রæত সংস্কার করে জনগনের দুর্ভোগ লাঘব করা হবে।

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD