নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম গুরপিপল ইউনিয়নের দুলিশ্বর গ্রামের জামাল হোসেনের বসত বাড়ির সামনে ২৫ টি গাছ কাটার অভিযোগ উঠছে। একই গ্রামের আঃ রশিদসহ ৩ জনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ গাছ কাটার ঘটনা ঘটে। এরই পেক্ষিতে রশিদ, সাহেদা খাতুন, সোবাহন কে বিবাদী করে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জামাল হোসেন।এলাবাসী ও থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীদের সাথে কিছুধরে ঝামেলা চলে আসছে, এমত অবস্থায় গত রাতে মোঃ জামাল হোসেনর ৩৭ টি ইউক্লিপটার গাছের ২৫ টি গাছ কে বা কাহারা কেটেছে। উক্ত ওয়ার্ডের মেম্বার সাদ্দাম হোসেন বলেন, আমি সকালে বাজারে আসতেই জামাল আমাকে ডাক দিয়ে বলে আমার ২৫ টি গাছ কেটেছে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি গাছ কাটা। তখন জামালকে বলি তুমি গাছ কাটতে দেখেছো তখন জামাল বলে না। তখন আমি তাকে থানার সাহায্য নিতে বলি। এ গাছ কাটার বিষয়ে বিবাদী মোঃ রশিদ বলেন, আমার সাথে তার ঝামেলা আছে সত্যি কিন্তু কে গাছ কেটেছে তা আমি বলতে পারি না। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন থানায় লিখিত অভিযোগ দায়ে করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজন ব্যবস্থা গ্রহন করা হবে।

চলনবিল বার্তা chalonbeelbarta.com