গুরুদাসপুরে ২০ গুণীকে সম্মাননা স্মারক প্রদান

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেরাথন, সাইকেল র‌্যালী শেষে আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান ও চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ। পুরস্কৃতদের মধ্যে অধ্যাপক গোলাম মোস্তফা, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম, তরুণ উদ্যোক্তা মিতা খাতুন বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন এনডিপির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. কছিম উদ্দিন।
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলার ২০ জন গুনী ব্যাক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ আয়োজনে ওই সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়িত হয়।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD