ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেবের ইন্তেকাল 

Spread the love
মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি 
পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেবের ইন্তেকাল।বুধবার (২৪ডিসেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন মোতালেব হোসেনের পরিবার।স্থানীয় ও দলীয় সুত্রে জানাযায়, মোতালেব হোসেনের হার্ট অ্যাটাক হওয়ায় তাকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয় তিনি সেখানে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থেকে দেশে ফিরে এসে ভালো ভাবেই চলাফেলা করেন কিন্তু হঠাৎ অবস্থা খারাপ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত্যুকালে মোতালেব হোসেন তিন মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৌর সভার ২নং ওয়ার্ডের মাহবুলা জান্নাতুল বাকি কবরস্থানে তাকে কবরস্থ করা হবে।
 মোতালেব হোসেনের মৃত্যুতে উপজেলা বিএনপির,পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মোতালেবের মৃত্যুতে ভাঙ্গুড়া পৌর বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারালো।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD