ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় দুই ওয়ার্ড আঃলীগ নেতা গ্রেপ্তার

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় মোঃ আব্দুল বাতেন (৫৫) মোঃ আনিসুর রহমান (৪২) নামে দুই ওয়ার্ড আঃলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ।
রবিবার রাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের চাচকিয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আছাব উদ্দিন ফকির ছেলে ও ওয়ার্ড যুলীগের সাংগঠনিক সম্পাদক অপরজন হলেন ভাঙ্গুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ সারুটিয়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে মোঃ আনিসুর রহমান তিনি ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক এবং কাঠ ও খড়ি ব্যবসায়ী। তাকে পৌরসভার বড়ালব্রীজের পশ্চিম পাশে ফাতেমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ১১ মে গভীর রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আ. লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা রুজু হয়। তারা দুইজন অজ্ঞাতনামা আসামি বলে জানা যায়।
এবিষয় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের কে রোববার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD