মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পাবনার ভাঙ্গুড়া সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের লোকজন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে বাসস্ট্যান্ডে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল,থানা পুলিশের পক্ষে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ইউএনও সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যরা, ভাঙ্গুড়া পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ও উপজেলা পরিষদের পক্ষে ইউএনও তাপস পাল,ভাঙ্গুড়া প্রেসক্লাবের পক্ষে সিনিয়র সহ-সভাপতি মোঃ বদরুল আলম বিদ্যুৎসহ ক্লাবের সদস্যরা।পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে,ভাঙ্গুড়া সরকারি কলেজ,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ,ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া পল্লী বিদুৎ জোনাল অফিস,জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়,ভাঙ্গুড়া বাজার বণিক সমিতি,দোকান মালিক সমিতি,এনজিওসহ বিভিন্ন সামাজিক সংগঠন।রাজনৈতিক দলের মধ্যে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি,ভাঙ্গুড়া জামায়াতে ইসলামী-সহ অন্যান্য রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন।
এরপর সকাল ১০টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরক কসরত প্রদর্শিত হয়। অন্যান্য কর্মসূচির পাশাপাশি দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে প্রশাসন বনাম সুধী সমাজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একডেমীর শিল্পীদের সমন্ময়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে সকল কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহন করেন।
ReplyReply allForward
চলনবিল বার্তা chalonbeelbarta.com