শাহ আলম সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (২৯ নভেম্বর২০২৫) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে আয়োজন করা এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল নানা উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন প্রাণবন্ত আয়োজনে শিক্ষার্থী,মহিলা অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও -কর্মকর্তাসহ সকলের মাঝে বিশেষ আনন্দ ঘন মুহূর্ত ছিল ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার একটি আলোকিত দ্বার। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মানবিকতা এই তিন গুণ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ (অব.) ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী প্রফেসর জাহানারা বেগম। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এই কলেজ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। আজকের মেয়েরা শিক্ষায়, দক্ষতায় এবং মেধায় দেশের উন্নয়নে বড় অবদান রাখছে। তোমরাও দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্বাস রাখি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, অনুষ্ঠানের পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর মো. বদরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সহযোগী অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রথমে প্রধান অতিথি মহোদয় কে কলেজ কর্তৃপক্ষ ফুল দিয়ে বরণ করে নেন, এরপর অতিথি বিন্দুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, এবং পরে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর অতিথি বৃন্দ স্বাগত বক্তব্য রাখেন এবং সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রীগণ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com