নাটোর প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গতকাল বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সেখানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোছা: ফাহমিদা আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রোকনুজ্জামান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকৌশলী মিলন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলী, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম মৎস্য কর্মকর্তা রতন সাহা সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৯ টি স্টলে গবাদি পশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করেন। প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, শেষ দিনে রয়েছে।প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তাদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com