ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মোঃ আব্দুল আজীজ (৪৫) নামের একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে ভাঙ্গুড়া থানা-পুলিশ। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় দেন।
পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে চালাই মদ উদ্ধার করে তা জব্দ করা হয়। তিনি মাতাল অবস্থায় ছিলেন।দণ্ডপ্রাপ্ত ওই যুবকের বাড়ি মাদারবাড়িয়া গ্রামে ।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “শনিবার সকালে দণ্ডপ্রাপ্ত আজীজ কে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগেও মাদক সেবনের অপরাধে ওই ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ওই মাদকসেবীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD