সিরাজগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

Spread the love
মোঃ শামছুল হক, উল্লাপাড়া 
সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন।
কনফারেন্সে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলের পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইখলাস উদ্দীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. হুমায়ুন কবিরসহ জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জগণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।কনফারেন্সের সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।  
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD