শেরপুরে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার — চোখ উপড়ে নেওয়া, কান ছেঁড়া

Spread the love
বগুড়ার শেরপুর–ধুনট সীমান্তে নিখোঁজের দুই দিন পর মো. নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখে ৯৯৯-এ ফোন করেন।নিহতের ডান চোখ উপড়ে নেওয়া এবং একটি কান ছেঁড়া অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে করে তুলেছে আরও রহস্যময় ও হৃদয়বিদারক।
নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।২০ নভেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন তাঁর ছেলে থানায় জিডি করেন।ধুনট থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে গেলেও জায়গাটি শেরপুর থানার সীমানায় পড়ায় দায়িত্ব শেরপুর থনাকে হস্তান্তর করা হয়।
শেরপুর থানার তদন্ত কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোটিভ উদঘাটনে তদন্ত চলছে।”ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD