ভাঙ্গুড়ায় সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের আহত ২ 

Spread the love
মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে বাড়ি ফেরা হলে না মায়ের কুত্তা গাড়ির চাকায় পিষ্ট হয়ে সম্পা (৪৫) নামের এক গৃহবধুর ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত  হয়েছে ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহী আরো দুইজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে পৌর সদরের কালিবাড়ি টু ভাঙ্গুড়া  রাস্তার কুমড়া ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। সম্পা খাতুন পৌর সদরের মেন্দা সাহাপাড়া এলাকার ব্যবসায়ী লিটনের স্ত্রী।  পুলিশ বলছেন, কুতুব গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে।
জানা গেছে, নিহত সম্পার ছোট মেয়ে ভাঙ্গুড়া বাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করে। দুপুরের দিকে ছুটি হবে তাই নিজ বাড়ি থেকে সন্তানকে আনার উদ্দেশ্যে ভ্যান যোগে কালিবাড়ি বাজার থেকে ভাঙ্গুড়ার  দিকে যাচ্ছিলেন। কুমড়া ডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বেপরোয়া কুতুবগাড়ী এসে ভ্যানকে ধাক্কা দিলে গৃহবধূ কুতুব গাড়ির চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ভ্যানচালক আরিফ ও মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী আতাউর রহমান নামের একজনকেও  কেউ ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শম্পা খাতুন কে মৃত ঘোষণা করেন। এ সময় এনজিও কর্মী আতাউর রহমান ও ভ্যানচালক আরিফ গুরুতর আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, ঘাতক গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD