মোঃ মুন্না হুসাইন তাড়াশ :
এক দিন আগেশীতের সবজিতে বাজারে স্বস্তি, কেজিতে দাম কমেছে ২০ টাকাসিরাজগঞ্জের তাড়াশে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ২০ টাকা কমেছে। এতে স্বস্তি প্রকাশ করছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। তবে বাজারে মনিটরিং জোরদার করা গেলে দাম আরও কমে যাবে বলে জানিয়েছেন তারা।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে তাড়াশের ঐতিহ্যবাহী নওগাঁর হাটে ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার ফলে বেশিরভাগ সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহ ঢ্যাঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন কেজিতে ২০ টাকা কমে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে কমেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহ কাঁচামরিচ ১২০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল ৮০ টাকা থেকে কমে ৬০, পটল ৬০ টাকা থেকে কমে ৪০, শিম ৮০ টাকা থেকে কমে ৭০, করলা ৬০ টাকা থেকে কমে ৫০, চিকন বেগুন ৫০ টাকা থেকে কমে ৪০, ধুন্দল ৪০ টাকা থেকে কমে ৩০, গোল বেগুন ৭০ টাকা থেকে কমে ৬০, মিষ্টি কুমড়া ৫০ টাকা থেকে কমে ৪০ ও চিচিঙ্গা ৪০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চায়না গাজর ১৬০, ঝিঙে ৪০, শসা ৩০, কাঁচা পেঁপে ২০, টমেটো ১২০, কচুরমুখী ৩০ টাকা কেজিতে, লাউ ৫০ টাকা পিস, কাঁচা কলা ৪০ হালি ও লেবু ৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
শীতের সবজিতে বাজারে স্বস্তি, কেজিতে দাম কমেছে ২০ টাকাএকই বাজারে কাতলা ৩৫০-৪৩০, পাঙাশ ১৭০-২০০, পাবদা ৪০০-৫৩০, কালবাউশ ৩৪০-৪০০, মৃগেল ২৯০-৩৪০, শিং ৩৫০-৬৫০, রুই ৩৩০-৪৩০, সিলভার কার্প ২২০-২৯০, তেলাপিয়া ২১০-২৯০, শোল ৬০০-৮৫০, ট্যাংরা ৫৩০-৮০০, টাকি ৪২০-৫৫০ ও কৈ ২৫০-৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com