স.ম আব্দুস সাত্তার, রায়গঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী (সিরাজগঞ্জ-৩) ভিপি আয়নুল হকের বিরুদ্ধে প্রকাশিত ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করা হচ্ছে। যে শিক্ষককে নিয়ে আমার বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে ওই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষ ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান দুর্নীতির অভিযোগে বহিষ্কার করেছেন। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি।
তিনি আরও বলেন, “গত ৪০ বছর ধরে রায়গঞ্জ-তাড়াশ অঞ্চলের জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার রাজনৈতিক প্রেরণার উৎস দেশনায়ক তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জনগণের দোয়া ও সমর্থন নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করতে চাই।সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহŸান জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে এ ধরনের ‘অপপ্রচারেরথ বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখবেন এটাই আমার প্রত্যাশা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com