প্রেমের টানে দ্বিতীয় বিয়ে, মহাসড়কে মিলল গোলাপির ক্ষতবিক্ষত লাশ

Spread the love
মুফতি খোন্দকার আমিনুল আবদুল্লাহ শেরপুর বগুড়া প্রতিনিধি .
বগুড়ার শেরপুরে প্রেমের টানে ঘর ছেড়ে যাওয়া তরুণী গোলাপি বেগমের (২৮) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।শুক্রবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ফারহানা ফিলিং স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।    নিহত গোলাপি শেরপুর উপজেলার কাফুরা পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। তার প্রথম স্বামীর সংসারে রয়েছে দুই সন্তান। পরে একই উপজেলার টাউন কলোনী এলাকার বিবাহিত যুবক ইমন-এর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। ইমন প্রথমে তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে; পরে গোলাপির পরিবার ফিরিয়ে আনলেও কিছুদিন পর আবারও সে তাকে নিয়ে চলে যায়।
দুই মাস আগে দম্পতি ফারহানা ফিলিং স্টেশনের পাশে একটি ভাড়া বাসায় থাকছিলেন। তবে সম্প্রতি ইমন তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ বাড়ালে গোলাপির সঙ্গে বিরোধ তীব্র হয়। পরিবার দাবি করছে, গোলাপিকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করত ইমন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD