ভিপি আয়নুল হকের সাথে  দেখা করলেন নেতা কর্মীরা

Spread the love

 তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ – ৩ ( রায়গঞ্জ- তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের সাথে  প্রাণ ভরে দেখা করলেন নেতা কর্মীরা । তিনি  তাড়াশ গমন উপলক্ষে বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভা করেছেন। বুধবার বিকাল থেকে তিনি  গনসংযোগ  ও পথ সভা করেন  পৌর শহরের হাসপাতাল গেট, বাসস্ট্যান্ড, বারোয়ারী বটতলা, পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় ও জিকেএস স্কুল মাঠে। হাসপাতাল গেট থেকে আসার পর বাসস্ট্যান্ডে গনসংযোগ করেন। তারপর তাড়াশ দলিল লেখক অফিসের সামনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স,ম আফসার আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র নেতা কর্মীদের নিয়ে পথসভা করেন। পরে  পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক সদস্য সচিব  আব্দুল বারিক খন্দকারের সভাপতিত্বে গনসংযোগ   পথসভা করেন। এ সময় পৌর বিএনপি’র পক্ষ থেকে এমপি মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে সন্ধ্যায় জিকেএস চত্বরে উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে গন সংযোগ ও পথসভা করে।এই গনসংযোগকালে তাড়াশ উপজেলার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ও বিএনপি মনা হাজার হাজার জনগন উপস্থিত ছিলেন। পরে তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে  কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। তিনি সাংবাদিকদের বলেন  আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ জাতীর সামনে তুলে ধরবেন। তাতে দেশ ও জাতীর মঙ্গল বয়ে আনবে। সাংবাদিক, প্রশাসন ও পুলিশ প্রশাসন ভালো হলেই দেশে কোন অনিয়ম – দূর্নীতি থাকবে না। দেশ ভাল চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গার সর্বস্তরের জনসাধারণ আমার কাছে সমান। আমাদের নেতা তারেক রহমান। আমাদের পরিচয় আমরা বিএনপি। আমাদের প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তাই সবাইকে হিংসা- বিদ্বেষ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এ সময তিনি তারেক রহমানের ৩১ দফার সুফল প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর আহবান জানান । 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD