৩ জন পাচারকারী গ্রেফতার ও ১টি মোটরসাইকেল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ৩১ অক্টোবর ২০২৫ খ্রিঃ, বিকাল ১৬.২৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দবিরগঞ্জ গ্রামস্থ পলাতক আসামী  হামিদুর রহমান ওরফে লাবু এর বসতবাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী টিনসেড বাড়ীর ছোট ঘরের ভিতর” একটি অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ যাহার ওজন ৯৪.২৬০ (চুরানব্বই দশমিক দুইশত ষাট) কেজি, যাহার বেসসহ শিবলিঙ্গের দৈর্ঘ্য ১২ (বার) ইঞ্চি লম্বা (শুধু শিবলিঙ্গের দৈর্ঘ্য ১১ (এগার) ইঞ্চি) এবং বেসসহ শিবলিঙ্গের প্রস্থ ৩৪ (চৌত্রিশ) ইঞ্চি (শুধু শিবলিঙ্গের প্রস্থ ২১ (একুশ) ইঞ্চি) উদ্ধার সহ ০৩ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ০১টি মোটরসাইকেল ও ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

২।গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ জাহাঙ্গীর আলম @ বাবলু (৫২), পিতা- মৃত সাইদুর রহমান, সাং- ভেংরী, ২। মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা-মৃত হারুন অর রশিদ, সাং-দবিরগঞ্জ, ৩। মোঃ কফিল উদ্দিন (৪৮), পিতা-মোঃ আবুল কাশেম, সাং- দবিরগঞ্জ, উভয় থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ।

৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিদ্বয় মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।

৪।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD