আশরাফুল ইসলাম আসিফ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের দামড়া গ্রামে রমজান আলী তোজামিয়া হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসায়। হতদরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে মেসার্স আকন্দ ট্রেডার্স তোজাম বাজার এর আয়োজনে ১৩০ টি বস্ত্র বিতরণ করেন। শুক্রবার (৩১ অক্টোবর ) সকাল ১০টার সময় অত্র মাদ্রাসা মাঠে বিতরণ করেন। এ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রোকনপুর ইসলামী দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ তোজাম্মেল হোসেন আকন্দ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আজিজুল হক ও আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন খান, আলহাজ্ব মোঃ আজাহার আলী প্রাঃ, রোকনপুর গ্রামের আজগর আলী, ইনতেফা কোম্পানির ফিল্ড অফিসার মোঃ রহমত আলী প্রমুখ। এ সময় তোজাম মাস্টার বলেন, আমি বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছি। শুধু এটা না রোকনপুর দাখিল মাদ্রাসায় আমার অবদান রয়েছ এবং এখন আবার এই প্রতিষ্ঠান করেছি। এখানে সবাই বিনা বেতনে লেখাপড়া করছে। যেখানে অন্য প্রতিষ্ঠানে পড়তে গেলে প্রতিমাসে ৫০০/১০০০/ টাকা বেতন দিতে হয়। এই হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেই আমার এই প্রতিষ্ঠান তৈরি করা। আমি চাই আমার মত এই সমাজে কিছু কিছু মানুষ এগিয়ে আসলে এক সময় এই সমাজে হতদরিদ্র মানুষ থাকবে না ইনশাআল্লাহ।

চলনবিল বার্তা chalonbeelbarta.com