নাটোরে  প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Spread the love
নাটোর প্রতিনিধি:
ছাত্রী ধর্ষণ মামলায় একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম ফিরোজ কারাগারে আছেন। প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর বাজারে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় লোকজনও অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, অভিযুক্ত শিক্ষকের ভাই ফেরদৌস রহমান, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমান আলী আলী দুলু, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক, স্কুল শিক্ষক লায়লা মাহমুদ, ময়েন উদ্দীন প্রমূখ।
তারা দাবি করেন, শিক্ষক ফিরোজের বিরুদ্ধে  ২০২২ সালে একই বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মূলত শিক্ষক ফিরোজ বিএনপি নেতা হওয়ায় সেসময় আওয়ামী লীগের লোকজন মামলা দায়ের করান। এই ঘটনার সাথে ফিরোজের কোনো সম্পৃক্ততা নেই।
শিক্ষক-শিক্ষার্থীরা আরো বলেন, একটি মিথ্যা মামলায় শিক্ষক ফিরোজকে ফাঁসানো হয়েছে। নভেম্বর মাসে মামটির রায় প্রকাশ পাবে। ওই রায়ে শিক্ষক ফিরোজকে নিস্বর্ত মুক্তির দাবিতেই তারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD