ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
বড়হর ইউনিয়নের সড়াতৈল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ, সে ক্লিনিকে সময়মত আসেন না,ওষুধ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে রোগীরা। স্থানীয়রা জানান রশিদপুর গ্রামের আনোয়ার হোসেন ক্লিনিকে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। সোমবার সাড়ে ১১ টার দিকে স্থানীয় লোকজন জানিয়েছেন ৯টা থেকে অফিস করার কথা থাকলেও এখন পর্যন্ত সে উপস্থিত হয়নি, এতে তারা চরম ভোগান্তিতে পড়ছে। এমনকি উল্লাপাড়া উপজেলা প্রত্যেকটি ক্লিনিকে এমন অবস্থা, রোগীরা গিয়ে ঠিকমত ঔষধ পায়না , ঔষধ নাই বলে তাড়িয়ে দেয়। ভুক্তভোগী রোগীরা বলেন ক্লিনিক প্রায় সময়ই বন্ধ থাকে, ঔষধ চাইতে গেলে ধুমক দিয়ে তাড়িয়ে দেয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com