Exif_JPEG_420

অসুস্থ সাংবাদিক ফারুক আহমেদের পাশে চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক রাজু

Spread the love

 

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি, সাপ্তাহিক চলনবিল পত্রিকার লেখক ও দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা তরুণ সাংবাদিক ফারুক আহমেদকে দেখতে তার বাড়িতে যান তাড়াশ পরিবর্তন এনজিও পরিচালক ও সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবদুর রাজ্জাক রাজু ।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর হঠাৎ পায়ের ঘোড়ালিতে ব্যাথায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি হয়ে স্পাইন এন্ড এলিজারভ সার্জন অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পা অপারেশন করেন সাংবাদিক ফারুক আহমেদ।এরপর হাসপাতাল হতে রিলিজ হয়ে সেই থেকে বর্তমানে ফারুক আহমেদ রায়গঞ্জ উপজেলার আমশরা গ্রামে তার নিজ বাসায় অবস্থান করছেন। গত ২৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে তাড়াশ পরিবর্তন এনজিও পরিচালক ও সাপ্তাহিক চলনবিল পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক রাজু অসুস্থ সাংবাদিক ফারুক আহমেদকে দেখতে তার বাসায় যান এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এদিকে অসুস্থ সাংবাদিক ফারুক আহমেদের সুস্থতা কামনা করে তার জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এই সময় রাজু তার প্রকাশিত “সাংবাদিকের কলাম” ও “সময়ের প্রতিধ্বনি” কবিতার বইসহ সম্প্রতি প্রকাশিত কয়েক কপি “সাপ্তাহিক চলনবিল বার্তা” পত্রিকা সাংবাদিক ফারুক আহমেদের হাতে তুলে দেন। সাক্ষাতকালে সাংবাদিক ফারুকের বিদুষী সহধর্মিনী মেরিনা আক্তার উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD