নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায়, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী সোহেল রানা (২৪) মৃত্যুবরণ করেছেন।
তিনি নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর সাজীপাড়ার সাহেব আলীর ছেলে। সম্প্রতি তিনি নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স শেষ করেছেন। এর আগে তিনি এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। তিনি বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।নিহতের স্বজনরা জানান, শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সোহেল রানা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সোহেল একজন মেধাবী ও পরিশ্রমী কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত, আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।
|
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com