ফারুক আহমেদঃ
সারাদেশের অংশ হিসেবে সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা সংসদীয় আসনে ইউনিয়ন ভিত্তিক জাকের পার্টির কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী এই জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার ৩নং ধু্বিল ইউনিয়নে ২নং ওয়ার্ড আমশড়া জোরপুকুর বাজার ছহির মার্কেট প্রাঙ্গনে ৩নং ধু্বিল ইউনিয়ন জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
সলঙ্গা থানা জাকের পার্টির সভাপতি রুস্তম আলীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শাখা জাকের পার্টি সভাপতি ও সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ, তাড়াশ এবং সলঙ্গা আসনের এমপি পদপার্থী জনাব মোঃ আলমগির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলার সভাতি খন্দকার আলাউদ্দিন, কৃষক ফ্রন্টের সহসভাপতি গনী মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইদ্রীস আলী, মহিলা ফ্রন্টের সভানেত্রী সানজিদা তালুকদার হেনা, কৃষক ফ্রন্টের সভাপতি আব্দুল জলিল, মৎসজীবি ফ্রন্টের সভাতি আবু সাইদ, তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাতি ইদ্রীস আলী সহ অন্যান্য নেতাকর্মী। সিরাজগঞ্জ জেলার যুব ফ্রন্টের সভাতি জাহাঙ্গীর আলমের পরিচালনায়এ সময় জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথির বক্তব্য এমপি পদপার্থী মোঃ আলমগির হোসেন বলেন, সারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে গত মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে ইউনিয়ন ভিত্তিক জনসভা তারই পরিপ্রেক্ষিতে আজকে ৩নং ধুবিল ইউনিয়নে ২নং ওয়ার্ডের আমশড়া জোরপুকুর বাজার ছহির মার্কেট প্রাঙ্গনে এই জনসভা। আমাদের উদ্দেশ্য হল সারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার লক্ষে জনসভা করা। জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল জাকের পার্টি কাছে ক্ষমতক মূল বিষয় নয়, জাকের পার্টির কাছে আগে হচ্ছে এদেশের মানুষ এবং এদেশের ১৮ কোটি জনগণ। জনগণের শান্তি নিশ্চিত করাই হলো জাকের পার্টির মূল কাজ। সকল কিছুর উর্ধে এসে জাকের পাটি এদেশের মানুুষের শান্তিনিশ্চিত করতে চায়। এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতিক গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা,সহিংসতা ও বিভাজন জাতীয় উন্নয়নের প্রধান বাধা। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। জাকের পার্টি ইসলামের শিক্ষা ও মহানবী (সা.)‑এর আদর্শকে অনুধাবন করে সমাজে ন্যায়, মানুষের মর্যাদা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টি কাজ করতে চায়। জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবিকতার রাজনীতির প্রচার করে। শুধু উন্নয়ন কাজ করলেই সমর্থন লাভ হবে না। বক্তারা শেষে আবারও গোলাপ ফুল মার্কায় ভোট চেয়ে দেশের উন্নয়নের কাজ করার জন্য সকলকের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
|
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com