সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগঞ্জে সন্দেশ বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে নাতীর বিরুদ্ধে । এ ঘটনায় অভিযুক্ত নাতি সজীব আলীকে (২৪) আটক করেছে থানা পুলিশ।
বুধবার গভীর রাতে সলঙ্গা থানার চকবুরু ভেংড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সন্দেশ বেওয়া ভেংড়ী গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী। আটক সজীব আলী চকবুরু ভেংড়ী গ্রামের আহমদ আলীর ছেলে। পরিবারের দাবী,সজীব মাদকাসক্ত ও মানসিক প্রতিবন্ধী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, বুধবার গভীর রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকারের শব্দ পায় প্রতিবেশীরা। এ সময় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধার গলা কাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সজীবকে আটক করে।গতকাল বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সজীবকে আটক করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় দাদিকে খুন করেছে সে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com