সিরাজগঞ্জ জেলা কৃষক দলের লিফলেট বিতরণ

Spread the love
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, শাহ আলম: 
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সম্মানিত সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু মহোদয় । শুক্রবার ১০ অক্টোবর ২০২৫, চায়না বাঁধের কসবার ৩ এর ১ নং গেটের সামনে সাধারণ জনগণের মাঝে এই কর্মসূচি পালন করা হয় ।
কৃষক দলের সকল পর্যায়ের নেতা কর্মীগণ একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করেন সকল নেতা কর্মীবৃন্দ । এ সময়ে উপস্থিত ছিলেন: সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর হোসেন পলাশ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুসুম নেওয়াজ তুহিন, যুবদলের সভাপতি মোঃ বরাত আলী,যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক, শাহরিয়ার হোসেন সবুজ,
সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশীদ, পৌরকৃষক দলের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ জনী প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD