মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক ০১নং আসামি গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।উল্লেখিত মামলার এজাহারের বর্ণনা মতে, আসামি মোঃ ফরিদুল ইসলাম @ বিটকেল (১৯), পিতা- মোঃ বাদশা সেখ, সং- মীরের দেউলমুড়া, থানা-রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ ভিকটিমকে দীর্ঘদিন যাবৎ চলাফেরার পথে বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে উত্যাক্ত করিয়া আসিতেছিল। এমতাবস্থায়, গত ৩১ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১২.০০ ঘটিকায় আসামি তার বসত বাড়ীতে কেউ না থাকায় উক্ত মানসিক প্রতিবন্ধী ভিকটিমকে ফুসলাইয়া আসামি তার বসতবাড়ীতে নিয়ে যায় এবং বসতঘরের ভিতরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম উক্ত ঘটনার কথা তার মাকে অবগত করে। ভিকটিমের মা বিষয়টি জানার পর পরিবারের অন্যান্য সদস্যদের জানায় এবং গত ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ফরিদুল ইসলাম @ বিটকেল (১৯),কে আসামি করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে, যার মামলা নং- ১, তারিখ-০১/০৯/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১)। উক্ত ঘটনার পর থেকেই আসামি পলাতক থাকেন।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় গত ১৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ, রাত ২২.০৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকায়’’ অভিযান পরিচালনা করে আসামি মোঃ ফরিদুল ইসলাম @বিটকেল (১৯), পিতা- মোঃ  বাদশা শেখ, সাং-মীরের দেউলমুড়া , থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ফরিদুল ইসলাম @বিটকেল (১৯), পিতা- মোঃ  বাদশা শেখ, সাং-মীরের দেউলমুড়া , থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ ।

৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD