ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টায় ভাঙ্গুড়া পৌর সদরের সারুটিয়া মাটিয়াপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তার পরনে রয়েছে মিষ্টি রঙের গেঞ্জি ও গোলাপি রঙের সালোয়ার।
তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা স্থানীয়দের।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। শুক্রবার সকালে ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের অদূরে মাটিয়াপুল এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল “সকাল ট্রেন” ট্রেনের ধাক্কা লেগে রেল লাইনের নিচে ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার বলেন, ধারণা করা হচ্ছে মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিহতের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
|
ReplyForward
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com