বড়াইগ্রামে পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Spread the love
নাটোর প্রতিনিধি:: 
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে বনপাড়া পৌরসভা হলরুমে  পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূর আলম মিয়াজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান মেমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সজিব ভূঁইয়া, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিমুল ইসলাম নয়ন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ নেতৃত্ব আলামিন হক বাবু, মোঃ নজরুল ইসলাম কাজী, জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুল বারী, মোঃ সৈকত হোসেন, লালন প্রামানিক, তারেক রহমান সহ বনপাড়া পৌর শহরের ১২ টি ওয়ার্ডের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের জয়সহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD