নাটোরে বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

Spread the love
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সরকারি নিয়ম ভঙ্গ করে কৃষকদের নিকট উচ্চমূল্যে সার বিক্রি ও বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্যত্র পাচারের অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বাজারের মেসার্স তালুকদার ট্রেডার্স’এর স্বত্বাধিকারী মোছাঃ জেসমিন বেগম এর ছেলে মোঃ মাসুম তালুকদারকে এ জরিমানা করেন উপজেলা  সহকারী কমিশনার( ভূমি) মোঃ আশরাফুল ইসলাম। এসময় উপজেলা  কৃষি অফিসার (অতিরিক্ত) মারফুদুল হক ও কৃষি  সম্প্রসারণ অফিসার মাহাদি হাসান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জানা যায়,মেসার্স তালুকদার ট্রেডার্স’এর সার্বিক দায়িত্বে থাকা মাসুম তালুকদার দীর্ঘদিন ধরে তার মায়ের সারের ডিলারি ব্যবসা দেখাশোনা করছিলেন। বিভিন্ন সময় কৃষকদের সারের কৃত্রিম সংকট দেখিয়ে সার দিতেন না তিনি। এছাড়াও নামে-বেনামে উচ্চমূল্যে বিভিন্ন জায়গায় সার বিক্রির অভিযোগও রয়েছে তার নামে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কৌশলে সার বিক্রির উদ্দেশ্যে পার্শ্ববর্তী ভিটাকচুয়া বাজারের সার ব্যবসায়ী আসাদুলের কাছে নিয়ে যাওয়ার জন্য শ্যালো ইঞ্জিনচালিত আঞ্চলিক যান নসিমনে সাজানো অবস্থায়২০ বস্তা ইউরিয়া ১০ বস্তা টিএসপি ও ১০ বস্তুা বাংলা ডিএপি সার এলাকার লোকজন আটক করেন।
পরে সাংবাদিকরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে সার পাচারের বিষয়টি অবগত করলে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আশরাফুল ইসলাম ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মারফুদুল হক পুলিশ প্রশাসন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় ডিলারের দায়িত্বে থাকা মাসুম তালুকদারের কাছে উচ্চমূল্যে সার বিক্রি ও পাচারের বিষয়টি নিশ্চিত হলে উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তার কাছে ৫০ হাজার টাকা জরিমানা করেন।এবিষয়ে বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে সার বিক্রি ও পাচারের বিষয়টির সত্যতা মিলেছে। তাই তাকে ২০০৬ সালের সার ব্যবদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের একটি ধারায় জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন,যেহেতু ওই ডিলার সরকারি বিধি লঙ্ঘন করেছেন সেহেতু তার ডিলারির লাইসেন্স বাতিল ও তার সকল কাগপত্রাদি দেখভালের বিষয়ে উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD