উল্লাপাড়ায় হ্যাচারী কমপ্লেক্সে নানা সমস্যা মাঝেও সফলতা

Spread the love
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারী প্রতিষ্ঠান হ্যাচারী কমপ্লেক্সে নানা সমস্যার মাঝে প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য রেণু ও পোনা মাছ উৎপাদনে সফলতা মিলছে । রেণু ও পোনা মাছ উৎপাদনে বছরের সরকারী লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। মূল সমস্যা হলো পানিতে আয়রন থাকা। এদিকে টেংরা মাছের পোনা উৎপাদনে নতুন পরিকল্পনা করা হচ্ছে।
প্রকল্প মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে বিগত ১৯৭৮ সালে উল্লাপাড়া উপজেলা সদরে মৎস্য অধিদফতরের আওতায় সরকারী হ্যাচারী কমপ্লেক্সটি প্রতিষ্ঠা ও চালু করা হয়। বড় ধরণের হ্যাচারীটিতে রেণু ও পোনা মাছ উৎপাদনে পুকুরসহ নানা অবকাঠামো আছে। এখানে মোট জমি সম্পত্তির পরিমাণ ৩ দশমিক ৩৭ হেক্টর। বড় ছোটো মিলে মোট এগারোটি পুকুর আছে। মোট জলাভূমির পরিমাণ এক দশমিক ৫২ হেক্টর। একজন প্রকল্প সম্প্রসারণ কর্মকর্তাসহ বিভিন্ন পদে ১৬টি পদ থাকলেও এখন ১১ জন আছেন। এ হ্যাচারীতে মানসম্পন্ন কার্প জাতীয় মাছের রেণু ও পোনা মাছ উৎপাদন করা হয়। কার্প জাতীয় মাছ বলতে হ্যাচারীটিতে কাতলা , মৃগেল, রুই , সরপুটি ও বাটা জাতের মাছের রেণু ও পোনা উৎপাদন হয়। এছাড়া এলাকার মাছ চাষীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়ে থাকে বলে জানানো হয়। সপ্তাহের একদিন এ হ্যাচারী থেকে উৎপাদিত পোনা মাছ বিক্রি করা হয়।চলতি অর্থ বছরে ( ২০২৫ – ২০২৬) হ্যাচারীটিতে ১৪০ কেজি রেণু ও এক হাজার ২০ কেজি পোনা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।এদিকে এ হ্যাচারীতে নানা সমস্যার মধ্যে পানিতে আয়রন থাকা মূল সমস্যা হয়ে আছে। আর এ সমস্যা চালুর প্রথম থেকেই আছে। বিগত বছরগুলোয় নানা উপায়ে পানি আয়রন মুক্ত করে রেণু উৎপাদন করা হয়েছে। পানিতে আয়রন থাকা রেণু ও পোনা মাছ উৎপাদনে বেশ বাধা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ প্রতি বছরই হয়ে আসছে বলে জানা গেছে। তবে এর জন্য বেশ পরিশ্রম আর কষ্ট কৌশল করতে হয়েছে বলে জানা গেছে। এছাড়া পুকুরগুলো সংস্কার মেরামত করা দরকার হয়েছে। হ্যাচারীতে ঢোকার পথে দুপাশের বাউন্ডারী দেয়াল একেবারে ধসে ভেঙ্গে গেছে। ভেতরের একাধিক ভবনের মেরামত কাজ করা দরকার বলে জানা গেছে।
প্রকল্প মৎস্য সম্প্রসারণ অফিসার সন্তোষ কুমার সরকার বলেন হ্যাচারীটির পানিতে আয়রন থাকা সমস্যা দুর করা খুবই দরকার হয়েছে। আয়রনমুক্ত পানি ব্যবস্থার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় জানানো হয়েছে। এছাড়া বাউন্ডারী দেয়াল পুনঃনির্মাণ এবং পুকুরগুলো সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কম সময়ের মধ্যে প্রস্তাব পাঠানো হবে বলে জানান। এখানে শূন্য থাকা পদ পাচটির কর্মচারী চেয়ে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জানানো হয়েছে। তিনি আরো বলেন এবারে হ্যাচারীটিতে দশ হাজার টেংরা মাছের পোনা উৎপাদন করার
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD