ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূর্গানগর ইউনিয়নের রাজমান -ডুবডাঙ্গা গ্রামের সড়কের ক্ষতি হওয়া অনেক জায়গা জামায়াতে ইসলামী ও এলাকার লোকজনের অর্থ সহযোগিতায় সংস্কার করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. শাহজাহান আলী প্রতিবেদককে বলেন সড়কটির অনেক জায়গায় বড় ছোটো গর্ত ও সেসব জায়গায় কাদা পানি জমে থাকায় চলাচলে দুর্ভোগ কষ্ট করতে হতো।
এলাকার লোকজনের চলাচল সুবিধায় গতকাল রবিবার বিকেলে সড়কের কাদা পানি জমে থাকা জায়গাগুলোয় রাবিশ ( ইটের গুড়া) ফেলে সংস্কার করা হয়েছে। এতে তার দল থেকে উদ্যোগ নিয়ে দলের টাকা ও এলাকার লোকজনের দেওয়া টাকায় সংস্কার কাজ করা হয়েছে।তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আঃ বারী , দূর্গানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো, বেল্লাল হোসেন , মজনু আলম , জাহিদ হোসেন প্রমুখ
চলনবিল বার্তা chalonbeelbarta.com