ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় পিকনিকের শ্যালো নৌকা ও বাইজাল নৌকার সংঘর্ষ নিহত ২,আহত অন্তত ১৫ জন। নিখোজ রয়েছে কয়েক জন। ।
উল্লাপাড়ায় বাইজাল নৌকা মহড়া শেষে ফিরে আসার পথে উল্লাপাড়ার চাকসা দক্ষিনপাড়া মায়ের আচল বাইজ নৌকা টি দহুকুলা ব্রীজের পাশে দুর্ঘটনার কবলে পড়ে। পিকনিকের একটি ইঞ্জিন চালিত শ্যালো নৌকা মায়ের আচল বাইজের নৌকার উপর উঠে গেলে নৌকাটি সম্পুর্ন রূপে ডুবে যায় । এতে নৌকার বাইজাল মাঝি দুই জন নিহত হয়। নিহতরা হলেন, চাকসা নদী পাড়া গ্রামের মৃত,সাহেব আলীর ছেলে, রইজ উদ্দিন মন্ডল, মোহনপুর নরসিংহ পাড়া গ্রামের, মৃত কোবাদ আলীর ছেলে, নুর ইসলাম, এ ঘটনায় আরো অন্তত ১৫ জন বাইজাল মাঝি গুরুতর আহত হয়। এদেরকে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও একজন নিখোজ রয়েছে। বাইজাল নৌকাটি পানির নিচে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com