বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:
নাটোরের সাবেক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু(৫৫) গ্রেফতার হয়েছেন।শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করেন বড়াইগ্রাম থানা পুলিশ।
মোয়াজ্জেম হোসেন বাবলু উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের মৃত খবির উদ্দিন সোনারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারওয়ার বলেন, মোয়াজ্জেম হোসেন বাবলু’কে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে।আজকে বিকেলের দিকে বনপাড়া পৌর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

চলনবিল বার্তা chalonbeelbarta.com