সিরাজগঞ্জ-৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা ভিপি আয়নুল হক

Spread the love
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক।ভিপি আয়নুল হক রাজনীতিতে পরিচিত একজন কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি রায়গঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সংগঠনের একজন নির্ভরযোগ্য নেতায় পরিণত করেন। ২০১৩ সালে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেন।
ভিপি আইনুল হক বিগত দিনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, যা তার জনপ্রিয়তার একটি বড় প্রমাণ। চেয়ারম্যান থাকাকালে শিক্ষা, অবকাঠামো এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়েছেন নিরলস ভাবে।স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, ভিপি আয়নুল হক ছাড়া সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির পক্ষ থেকে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী নেই। চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন-নিপীড়নের সময় ভিপি আয়নুল হক জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন।”রায়গঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “ভিপি আয়নুল হক এখন রায়গঞ্জ-তাড়াশবাসীর রাজনৈতিক আশার প্রতীক।”
সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেল বলেন, “এ এলাকার জনগণ তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।”ভিপি আয়নুল হক বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি আমার ওপর আস্থা রাখেন, তাহলে জীবন বাজি রেখে জনগণের পাশে থাকব। মনোনয়ন পেলে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি।”রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার ব্যাপক জনপ্রিয়তা এবং তৃণমূলের শক্তিশালী সংগঠনিক ভিত্তি আগামী নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে ভোটের চিত্র পাল্টে দিতে পারে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD