র তাড়াশ থানা এলাকা হতে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১৯ আগস্ট ২০২৫ খ্রিঃ,বিকাল ১৭.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন কালুপাড়া সাকিনস্থ জনৈক ডাক্তার ইউসুফ প্রামানিক এর পুকুর পাড়ের দক্ষিন পার্শ্বে অবস্থিত টিন শেডের মিলন মেমোরিয়াল কোচিং সেন্টারের পিছনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২ গ্রেফতারকৃত আসামি ১। মোঃ বুলবুল হোসেন (৬২), পিতা- মৃত শুকাল উদ্দিন সরকার, সাং- খুটিগাছা,(০৭ নং ওয়ার্ড তাড়াশ পৌরসভা), থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা ও তার আশপাশ এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ক্রয়-বিক্রয় করে আসছিল।

৪।  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD