গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

Spread the love

নাটোরের গুরুদাসপুরে টাইফয়েড জ¦র প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাসের সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ফাহমিদা আফরোজ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোর্শেফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা জনাব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ইপিআই টিকার অন্তর্ভূক্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে আগামী অক্টোবরে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরে গ্রামগঞ্জে ওই টিকা মাংসপেশিতে দেয়া হবে। টিকা সুবিধা নিতে হলে ভিএএক্সইপিআই ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। এজন্য জন্ম নিবন্ধন ও মোবাইল নাম্বর প্রয়োজন হবে।ডা. আলমাস জানান, প্রতি বছর বিশে^ প্রায় ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ¦রে আক্রান্ত হন। যার মধ্যে ১ লক্ষ ১০ হাজার জন মৃত্যুবরণ করে থাকেন। তবে দক্ষিণ এশিয়া ও আফ্রিকা অঞ্চলে মৃত্যুর হার বেশি। টিকা নিলে টাইফয়েড থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা সম্ভব।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD