উল্লাপাড়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

Spread the love
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ছয় ঘণ্টা পর তাদের রেলপথ অবরোধ তুলে নেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রায় ছয় ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।
তাদের রেল ব্লকেড কর্মসূচীতে সকাল নয়টা থেকে দুপুর পোনে তিনটা অবধি উল্লাপাড়া রেল স্টেশনের পূর্ব পাশে ঢাকা – ঈশ্বরদী রেলপথ অবরোধ করে রাখা হয়। জানা গেছে এ অবরোধে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।অবরোধে দুপাশের বিভিন্ন রেল স্টেশনে ছয়টি আন্তঃনগর এক্সেপ্রেস টেন আটকা পড়ে থাকে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুম আলী খান গণমাধ্যম কর্মীদের জানান অবরোধে ছয়টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকা তথ্য নিশ্চিত করেন
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD