গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে অটোভ্যান চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের পুরাতন ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মুক্তার হোসেন (৩০) চাঁচকৈড় কাচারীপাড়ার আব্দুল মতিনের ছেলে, শাহপাড়া মহল্লার জহুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫) এবং খলিফাপাড়া মহল্লার ইউসুফ আলীর ছেলে ইমন আলী (১৪)।জানা যায়, ভ্যানচালক রুবেল শেখ ভ্যানটি রেখে পাশেই একটি দোকানে চা খাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এসে দেখেন ভ্যানটি নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে চাঁচকৈড় পুরাতন ব্রীজঘাটে ভ্যানসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি মামলা হওয়ায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com