২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ১৫ আগস্ট ২০২৫ খ্রিঃ,সকাল ১০.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন মুলিবাড়ি সাকিনস্থ ঢাকা রাজশাহী হাইওয়ের মুলিবাড়ি ওভারপাসের নিচে পাকা রাস্তার মাঝের অংশে ভ্যানের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

২।গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ  আকাশ শেখ (১৮), পিতা- মোঃ ওয়াজকরনি শেখ, সাং- ঠাকুর ঠেক বনবাড়িয়া আটখোলা, ২। মোঃ আসিফ হোসেন (১৯), পিতা- মোঃ শরিফ উদ্দিন, সাং- দিয়া ধন খরা ২ নং ওয়ার্ড সিরাজগঞ্জ পৌরসভা, উভয় থানা জেলা-সিরাজগঞ্জ সদর,।

৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ জেলার সদর থানা ও তার আশপাশ এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ক্রয়-বিক্রয় করে আসছিল।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD