গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নাটোরের গুরুদাসপুরে কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) গুরুদাসপুর থানার সামনে ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আলী আক্কাছ, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান, সাজেদুর রহমান, আব্দুস সালাম, আয়নাল হক প্রমূখ। বক্তারা অবিলম্বে তুহিনের প্রকৃত হত্যাকারীদের দ্রæত শাস্তির দাবি করেন। এসময় অন্যান্য সাংবাদিক হত্যাকারীদেরও বিচার দাবি করা হয়। সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারের প্রতি আহŸান জানান তারা।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com