তাড়াশে বিএনপির মানববন্ধন

Spread the love
চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকায় মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত  সংবাদ প্রকাশের প্রতিবাদে তালম ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেলে উপজেলার  ১ নং তালম ইউনিয়নের তারটিয়ার চার মাথা তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সোরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বিদ্যুৎ সরকার,  তালম ইউনিয়ন বিএনপির  সাবেক আহ্বায়ক মোঃ দিদার হোসেন খান, সাবেক সদস্য সচিব মোঃ ইসাহাক আলী মেম্বার,মোঃ হফিজুর রহমান, তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক মো.জাকির হোসেন জুয়েল, কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস আলী বাবু, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ গোলাম রাব্বানী, সাবেক ছাত্র দলের আহ্বায়ক মোঃ আইয়ুব আলী, যুব দলের সাবেক আহব্বায়ক মোঃ রেজাউল করিম ,সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ আল- আমিন হোসেন, তাঁতি দলের সাধারন সম্পাদক মোঃ বুলবুল আহমেদ  প্রমুখ। এছাড়া তালম ইউনিয়ন বিএনপি’র নয় টি ওয়ার্ডের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠিকসহ  বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।সমাবেশে বক্তারা বলেন,বলেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা অধ্যাপক আমিনুর রহমান টুটুল কে জড়িয়ে সাংবাদিক কে ভুল তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমিনুল রহমান টুটুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD