উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
গুরুদাসপুরের একঝাক তরুন ও প্রবীণ সাংবাদিকদের আদি সংগঠন চলনবিল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কালেরকন্ঠ প্রতিনিধি এমএম আলী আক্কাছ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সমকাল ও এনটিভি অনলাইনের নাজমুল হাসান।
নবগঠিত কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মাজেম আলী মলিন (অবজারভার), সহ-সভাপতি এমদাদুল হক (সময়ের আলো), সহ-সম্পাদক মিজানুর রহমান শাহাদৎ (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন (আনন্দ টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক রহমত আলী (আমার দেশ), কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম (নাগরিক টিভি), তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. সেলিম রেজা (আজকের বসুন্ধরা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল রানা (চ্যানেল এস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসহাক আলী রাজু (নয়াদিগন্ত), ক্রীড়া সম্পাদক রাশিদুল ইসলাম (আলোকিত সকাল), নির্বাহী সদস্য মো. আবদুর রাজ্জাক রাজু (সম্পাদক-চলনবিল বার্তা), মো. আখলাকুজ্জামন (সম্পাদক-দিবারাত্রী) ও মো. শাহজাহান আলী (গণকন্ঠ)।ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এসএম মজিবুর রহমান মজনু। নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও জালাল উদ্দিন শুক্তি। ঐতিহাসিক এ প্রেসক্লাবের ২৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com