সলঙ্গায় জুলাই জাগরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Spread the love
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই জাগরন ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও জুলাই জাগরণে আহত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।  শনিবার (২ আগস্ট) দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  সলঙ্গা থানা ছাত্র শিবিরের আয়োজনে থানা ছাত্র শিবির শাখার সভাপতি মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া-সলঙ্গা আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর,ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন,রায়গঞ্জ -তাড়াস আসনে জামায়াতের মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শায়েখ ড.আব্দুস সামাদ, সলঙ্গা থানা শাখা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজসহ অনেকে। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ জন শিক্ষার্থী,জুলাই বিপ্লবে আহত ২২ জন শিক্ষার্থীসহ মেধাবী ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট,ফুলের স্টিকার দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD