চাটমোহর হান্ডিয়াল সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

Spread the love
জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার জার্দিস মোড় থেকে হান্ডিয়াল-মান্নাননগর পর্যন্ত বেহাল অবস্থা রয়েছে। যানবাহনসহ সকল পথচারীরা জনদুর্ভোগে পড়েছেন।জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের দাবিতে শনিবার (২ আগস্ট) দুপুরে চেতনায় হান্ডিয়াল আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে হান্ডিয়াল বাজার মোড় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষক, নারী-পুরুষসহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “হান্ডিয়াল-চাটমোহর সড়কটি এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে, কোথাও কোথাও চলাচলই অসম্ভব হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পানি জমে রাস্তাটি রীতিমতো দুর্ভোগের ক্যানভাসে পরিণত হয়।”তারা আরও জানান, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রাস্তার পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানান, নতুবা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা ৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম, সাংবাদিক এসএম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন, হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহিম উদ্দিন, প্রবীণ শিক্ষক আঃ খালেক মাস্টার, চাটমোহর কলেজের শিক্ষার্থী প্রতিনিধি সোনিয়া আক্তারসহ আরও অনেকে।মানববন্ধনে ব্যবহৃত প্ল্যাকার্ড ও ফেস্টুনে  দাবির মধ্যে ছিল রাস্তা ঠিক না হলে ভোট চাই না, যাতায়াতের নিরাপত্তা চাই, রাস্তার দুরবস্থা মানি না” ইত্যাদি স্লোগান।স্থানীয়দের মতে, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি চাটমোহর, হান্ডিয়াল, নিমাইচড়া, বিলচলন, গুনাইগাছা ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভভাব ফেলে। রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।তারা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।ব
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD