বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মিথ্যা চাঁদাবাজির মামলায় বাবা ও তিন ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের আহম্মেদপুর নামক স্থানে প্রায় এক হাজার লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত (২৯ জুলাই) সোমবার উপজেলার জোয়াড়ীয়া ইউনিয়নের কায়েমকোলা গ্রামের জামাযাত ইসলামীর ওয়ার্ড সভাপতি মোঃ রুহুল আমিন ও তার ভাই জামায়াত কর্মী মোঃ আজিমুদ্দিন,বিএনপি কর্মী মোঃ হায়দার আলী ও তার বাবা মোঃ মজিবুর রহমানকে আহম্মেদপুর থেকে সেনাবাহিনী। আটক করে থানায় সোর্পদ করে। পরে জাহাঙ্গীর নামে জৈনক ব্যক্তি বাদী হয়ে তাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে সে মামলায় আটক দেখানো হয়। এনিয়ে এলাকায় এখন অবদি চরম উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধনে এলাকাবাসী জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বকে হঠাৎ চাঁদাবাজির মামলায় রুপান্তর করাকে ভালো চোখে দেখছেন না। তারা মিথ্যা মামলায় ফাঁসানো সকল আসামীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন,
বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভুট্রো,
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ কামাল হোসেন,
ইউনিয়ন জামায়াত ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালেক,
বাসস্ট্যান্ড কমিটির সভাপতি প্রভাষক মোঃ ইয়াকুব আলী,
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো জালাল উদ্দিন, ও
যুগ্ম সমন্বয়কারী নাটোর জেলা নাগরিক পাটির হাফিজুর রহমান ময়না প্রমুখ।
এসময় তারা বলেন, যাদেরকে মিথ্যা মামলায় আসামী করা হয়ছে তারা সবাই সৎ ও ভালো মানুষ। তারা কোন অপকর্মের সাথে কখনো জড়িত নয়। জমি নিয়ে মালিকানা দ্বন্দ্ব হতে পারে তা নিরসনও হবে কিন্তু বাদীপক্ষ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি আখ্যা দিয়ে জড়ানো এমন মিথ্যা মামলা করা ঠিক করেননি।
এ মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে তাদের জামিন আশা করছি।
।
চলনবিল বার্তা chalonbeelbarta.com