ফেসবুক গ্রুপ  আর্থিক অনুদানসহ দুইটি টিবয়েল বিতরণ

Spread the love
 ফারুক আহমেদঃ
 একতা মানে শুধু নাম নয় রবিউল ইসলাম ভাইয়ের নিস্বার্থ কাজের ছায়া।
 সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাতে রবিউল ইসলাম ফেসবুক গ্রুপ   একেলা পরিবার মানব কল্যাণ  সেবা সংস্থার উদ্যোগে ৫০ জন গরীব  দুস্ত অসহায়  পরিবারের  মাঝে নগদ ৫০০ টাকা করে আর্থিক অনুদানসহ দুইটি ডিপ টিবয়েল বিতারণ করা হয়েছে।

গত বুধবার ৩০ জুলাই দুপুর ২টার সময় বাদ  যহর সালাতের পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধু্বিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমশড়া বাজার জামেমসজিদে একটি ও একই এলাকার আল-আমিনের বাড়িতে একটি মোট দুইটি ডিপ টিবয়েলসহ প্রায় ৫০ জন গরীব দুস্থ অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদানের ৫০০ টাকা করে উক্ত সংস্থার মাধ্যমে   প্রদান করা হয়। নগদ অর্থ ও দুইটি টিবয়েল বিতরনকালে ফেসবুক গ্রুপ একেলা পরিবারের ও মানব কল্যাণ সেবা সংস্থার  সভাপতি রবিউল ইসলাম, জ্যৈষ্ঠ সদস্য  প্রান্ত, আনিছুর রহমান, আমশড়া জোরপুকুর বাজার জামেমসজিদের সহসভাপতি আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাখাওত হোসেন মাষ্টার, সেক্রেটারি নাসির উদ্দিন, সহকারী সেক্রেটারি ও সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি এবং দৈনিক সংগ্রাম  পত্রিকার থানা প্রতিনিধি ফারুক আহমেদ, ২নং ওয়ার্ডের  ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান আলহাজ, ডাক্তার রাজু আহমেদ রুবেল, অত্র মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান,  প্রমুখ উপস্থিত ছিলেন। ফেসবুক গ্রুপ একেলা পরিবারের  মানব কল্যাণ সেবা সংস্থার সভাপতি রবিউল ইসলাম বলেন,  মানবতার সেবায় গরীব দুস্থ অসহায় পরিবারসহ আত্নীয়তার সেবাই  সর্বদা এই সংস্থা কাজ করে যাচ্ছে । তিনি এই প্রতিনিধিকে আরো বলেন, আপনারা আমার ফেসবুক গ্রুড একেলা পরিবারের সদস্যদের জন্য মহান আল্লাহর জন্য দোয়া করিবেন আমরা যেন আগামীতে আপনাদেন সাহায্য সহযোগীতায় এই অবহেলিত বাজার মসজিদটির জন্য কিছু কাজ করতে পারি। আজকে আপনাদের প্রচেষ্টায় এই প্রথম আমার ফেসবুক গ্রুপ একেলা পরিবারের সকল সম্মানাতি সদস্যদের কষ্টেঅর্জিত অর্থ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধু্বিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমশড়া বাজার জামেমসজিদ একটি ও একই এলাকার আল- আমিনের বাড়িতে দুইটি ডিপ টিবয়েলসহ গরীব দুস্থ অসহায় প্রায ৫০ জন পরিবারের মাঝে ৫০০ টাকা করে নগদ অনুদান দিতে পেরে আমরা সবাই গর্বিত ও আনন্দিত। তিনি আরো বলেন, আমাদের  মানব কল্যাণ সেবা সংস্থা  ফেসবুক  গ্রুপ একেলা পরিবারের সদস্য  মাওলানা আব্দুল কাদের, রবিউল ইসলাম, মাওলানা আনিছুর রহমানের চেষ্টা ও প্রচেষ্টায় কিছু  অসহায় মানুষের মানবিক  কল্যাণের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এলাকার অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে পেরে ও আগামীতে আরো বড় পরিসরে এগিয়ে যাবে এই সংস্থা বলে জানান তিনি । শেষে মোনাজাত পরিচালনা করেন বনবাড়িয়া নূরানি মাদ্রাসার শিক্ষক  মাওলানা আনিছুর রহমান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD